সীতাকুণ্ডে উপজেলার কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী সিরাত নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, সিরাত সকালে চাঁদপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন মেঘনার নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান ইত্তেফাককে বলেন, নিহত ছত্রের লাশ তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সে এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার অধিবাসী আবদুল খালেকের ছেলে।
ইত্তেফাক/কেকে
