হাটহাজারীতে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:১৮
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দীনকে (৩৯) গাজীপুর থেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
 
মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৯ জুলাই রাতে ঢাকার গাজীপুর থেকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি টিম লোকমান হত্যা মামলার অন্যতম আসামি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়ার ইদ্রিছ চৌকিদার বাড়ির ইদ্রিছ চৌকিদারের ছেলে শাহাব উদ্দীনকে গ্রেফতার করে।
 
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ মে বুধবার ফতেপুরের হেলাল চৌধুরী পাড়ার মুনির আহমেদের ছেলে লোকমান গভীর রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হাতে নিজ বাড়ির পাশে ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৩টার দিকে লোকমানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/কেকে