দুই মাসের বেতনের দাবিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইর্ন্টান ডাক্তারদের কর্মবিরতি চলছে। এতে বেকায়দায় পড়েছে রোগীরা। কর্মবিরতির পাশপাশি তারা বেতন চেয়ে সোমবার বিকেলে হাসপাতালের পরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছেন।
রকেম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুমাস থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৩৪ জন ইন্টার্ন ডাক্তার বেতন পাচ্ছেন না। এ বিষয়ে তার পরিচালকের সঙ্গে একাধিকবার যোগযোগ করলে পরিচালকের দফতর থেকে বলা হয় বরাদ্দ না আসায় বেতন ভাতা দেয়া সম্ভব হচ্ছে না। তাই বেতন ভাতার দাবিতে গত সোমবার থেকে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন। এতে বিপাকে পড়ে রোগী ও রোগীর অভিভাবকরা। কর্মবিরতির ফলে রোগী ও রোগীর অভিভাবকদেরকে ছুটে বেড়াতে হচ্ছেন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।
রমেক হাসপাতালের পরিচালক ডাক্তার অজয় রায় জানান, ইন্টার চিকিৎসকরা বেতনের দাবিতে কর্মবিরতী শুরু করেছে বলে শুনেছি। তবে সোমবার বিকেলে বেতনের চেক হাসপাতালের দফতরে এসে পৌঁছেছে। মঙ্গলবার তারা বেতন ভাতা পেতে পারেন।
ইর্ন্টান চিকিৎসক সমিতির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা জানান, আমরা দুমাস থেকে বেতন পাচ্ছি না তাই কর্মবিরতি শুরু করেছি।
ইত্তেফাক/আরকেজি
