গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ঠুটিয়াপুকুর গড়েয়াপাতার এলাকায় মঙ্গলবার বজ্রপাতে ফুল মিয়া (৫০) নামে এক কৃষক মারা গছেন।
ফুল মিয়া ওই ইউনিয়নের নারায়নপুর এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে।
মহদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি সময় ফুল মিয়া গড়েয়া পাতার এলাকায় আমন ধান রোপনের জন্য জমি প্রস্তুতির কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/আরকেজি
