কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পাচারকালে ইয়াবাসহ হানিফ পরিবহনের এক চালককে আটক করা হয়েছে। এসময় পাচারে ব্যবহূত বাসটি জব্দ করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ (পিপিএম) এক্স,বিএন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরইতলীতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে টেকনাফ থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহন (চট্ট মেট্টো-ব-১১-০৮৩৩) তল্লাশি করে। উক্ত বাসের মধ্যে অভিনব কায়দায় লুকানো ইয়াবাসহ গাড়ির চালক সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার পুত্র মোহাম্মদ ফরিদকে (৪২) আটক করে। ইয়াবা পাচারে ব্যবহূত বাসটি জব্দ করে তার কাছ থেকে ব্যবহূত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।
ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত বাসসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
