নিজ শয়ন কক্ষ থেকে পঁচন ধরা লাশ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২৩:৫১

হাটহাজারীতে নিজ শয়ন কক্ষ থেকে ওয়াসিম সাদমান ফাহিম (২১) নামে এক যুবকের পঁচন ধরা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার ৩০ জুলাই রাত এগারটার দিকে উপজেলার ফতেয়াবাদস্থ আনোয়ার আলী টেন্ডলবাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওয়াসিম এলাকার মোঃ মনজুর মোরশেদের পুত্র।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে খবর পেয়ে পুলিশ ওয়াসিমের নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে।  পুলিশর ধারণা, আনুমানিক ৫/৬দিন আগে গলায় ফাঁস লাগিয়ে ওয়াসিমকে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসীর মধ্য থেকে বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। তারা ঘটনাটির সঠিক তদন্ত দাবি করেছে।

এস আই রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওয়াসিম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তবে ময়না তদন্তের পর জানা সম্ভব হবে এটা আত্মহত্যা নাকি হত্যা।

এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যার নং ১৯।

ইত্তেফাক/নূহু