রাউজানে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে চিকিত্সা ক্যাম্প

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২৬

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষে ফ্রি চিকিত্সা ক্যাম্পের আয়োজন করেছেন সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব। গত রবিবার সকাল ৯টায় উপজেলার বাগোয়ানস্থ গশ্চি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিত্সা ক্যাম্পের সূচনা হয়। এই উপলক্ষে সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক। এতে প্রধান অতিথি ছিলেন আ.জ.ম রাশেদ।

উদ্বোধক ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মুহাম্মদ হানিফ, চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুদ, ডা. সুমন, ডা. মাহফুজুল আলম,  শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। এই ফ্রি চিকিত্সা ক্যাম্পে ২৭ জন শিশুকে খতনা, ১১০ জন চক্ষু চিকিত্সা, ২৬০ জন শিশু ও তরুণীকে কর্ণ ছেদন,  ২৮০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় এবং  ২৬০ জনকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।