জাবালে নূরের সেই বাস মালিককে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১১:৪১
রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাস চাপা দিয়েছে) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
 
বুধবার (১ আগস্ট) রাজধানী থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন  র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
 
তিনি বলেন, ‘জাবালে নূরের যে বাসটি শিক্ষার্থীদের চাপা দিয়েছিল, তার মালিকের নাম মো. শাহাদৎ হোসেন। আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
IMG0
উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। 
 
ইত্তেফাক/এমআই