কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার রাতে র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো, শফিকুর রহমান তুহিন ও হৃদয় শেখ। তাদের কাছ থেকে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বুধবার বিকেলে মিরপুর উপজেলার আমলা আখ সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার এলাকার খালেকুজ্জামানের ছেলে আতিকুজ্জামান (৪৫) এবং একই এলাকার তাহের মন্ডলের ছেলে আতিয়ার রহমান (৫০)।
ইত্তেফাক/এএম
