টেকনাফে ২১ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৯:৫৭
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- টেকনাফ সদরের রাজারছড়ার ফজল করিমের ছেলে মো. আয়াছ (২০), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১/১ এর লাল মিয়ার ছেলে হাসমত উল্লা (২১), টেকনাফ কচুবুনিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২), টেকনাফ সদরের দক্ষিণ গোদার বিল এলাকার আব্দুল মালেকের ছেলে  রহিম (২৪), সোহেল রানা (২১) ও আব্দুল জাবেদ (২৪)। 
 
টেকনাফ থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম