জীবননগরে ট্রেনে কেটে অজ্ঞাত বৃদ্ধ নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৭:২৬
জীবননগর উপজেলার উথলী-আনসারবাড়িয়া রেলস্টেশনের মাঝামাঝি সেনেরহুদা কবরস্থানের কাছে ট্রেনে কেটে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ শুক্রবার দুপুর ১২টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
দর্শনা জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, সকাল নয়টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী আপ কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত বৃদ্ধের পরিচয় বের করার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি