আমের ঝুড়িতে ফেনসিডিল, আটক দুই

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৮:২৬
বাঘায় আমের ঝুড়িতে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- বজলু ও দুয়েল হোসেন।
 
জানা গেছে, বাঘা সীমান্ত এলাকা থেকে আমের ঝুড়িতে করে ফেনসিডিল নিয়ে দুজন মাদক ব্যবসায়ী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাঘা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আমের ঝুড়ি জব্দ করে তাদের থানায় আনা হয়। তাতে ২৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশ দুইজনকে আটক করে। তারা হলেন- উপজেলার পাকুড়িয়া গ্রামের ইনছার আলী ছেলে বজলু হোসেন এবং চারঘাট উপজেলার বিড়িঘন্ডি গ্রামের আক্কাস আলীর ছেলে দুয়েল হোসেন।
 
ওসি রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুজনের নামে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। শনিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরকেজি