লক্ষ্মীপুরে ধর্মঘট ও কর্মবিরতি পালন

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:৪৯
লক্ষ্মীপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার ছোট-বড় যাত্রীবাহী বাস। শুক্রবার দুপুর থেকে এ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিক ও মালিকরা। এতে গন্তব্যে যেতে চরম দুর্ভোগে পড়েছেন শতশত যাত্রীরা।
 
পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, আন্দোলনের নামে সারাদেশে গাড়ির ভাঙচুর করা হচ্ছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর প্রতিবাদে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
 
তবে ধর্মঘটের কথা অস্বীকার করে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। অনেক পরিবহনের লাইসেন্স ত্রুটি, ফিটনেস জনিত কারনে মালিকরা গাড়ি বন্ধ রেখেছেন। ধর্মঘট বা কর্মবিরতির বিষয়ে কেন্দ্র থেকে আমাদেরকে কোন চিঠি দেওয়া হয়নি। তাই সংগঠন থেকেও গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়নি।
 
ইত্তেফাক/এমএএম/বিএএফ