শহীদনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২২:০৩

আজ ৩ আগস্ট শুক্রবার দাউদকান্দি উপজেলার শহীদনগরে আলিফ হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় সে নিহত হয়। নিহত আলিফ হাসান একই উপজেলার আঙ্গাউড়া গ্রামের হুমায়ুন কবির এর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দির শহীদনগরে রাস্তা পারাপারে সময় একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে শিক্ষার্থী আলিফ হাসানকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিক্ষার্থী আলিফ হাসানকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে গৌরীপুরে অবস্থিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইত্তেফাক/নূহু