সখীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১২:৪২
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সাদিয়া আফরিন (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 
 
শনিবার সকাল ১০টা থেকে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় তারা অবরোধ করে। অবরোধকারীরা পিকআপ চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। কর্মসূচির আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী যোগ দিয়েছে। 
 
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন পিকআপের ধাক্কায় নিহত হয়।
 
ইত্তেফাক/ইউবি