ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৩:০৮
৯ দফা দাবি আদায় ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রধর্মঘটের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 
 
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা মিছিল বের করার সময় ছাত্রলীগ নেতারা বাধা দেয়। এ সময় তাদের কলেজের প্রধান ফটক আটকে দেয়। পরে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে মিছিল করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নয়ে। শিক্ষার্থীরা দ্রুত ৯ দফা দাবির বাস্তবায়ন এবং শিক্ষার্থীর উপর হামলাকারীদের বিচার দাবি জানান।
 
ইত্তেফাক/ইউবি