সিলেটে হোটেল থেকে অধ্যাপকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২০:৩৩
নগরীর হোটেল অনুরাগ থেকে অধ্যাপকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুুরের দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
পুলিশ জানায়, ওই অধ্যাপক সিলেটের একটি কলেজের কোয়ালিফাইড পরীক্ষায় অংশ গ্রহণের জন্য এসেছিলেন।
 
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হাদিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তি ঢাকা তিব্বিয়া কলেজের অধ্যাপক, বাংলাদেশ ইউনানী সমিতির মহাসচিব হাকিম ফেরদৌস ওয়াহিদ (৫৪)। তিনি সিলেট তিব্বিয়া কলেজের কোয়ালিফাইড পরীক্ষায় অংশ গ্রহণের জন্য এসেছিলেন।
 
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হোটেল অনুরাগে উঠেন। আজ শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হাকিম ফেরদৌস ওয়াহিদ স্টোক করেছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি