কুড়িগ্রামে গ্রেফতার ৩ জেএমবি সদস্য রিমান্ডে

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:৪৫
কুড়িগ্রামে গ্রেফতার জেএমবির সামরিক শাখার ৩ সদস্যকে তিনদিনের রিমান্ডে দিয়ে‌ছেন আদালত। রবিবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজি‌স্ট্রেট মিজানুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর ক‌রেন। পুলিশ তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
 
গত শুক্রবার (০২ অাগস্ট) রাতে ঢাকা পুলিশের বিশেষ দল ও বগুড়া পুলিশের যৌথদল কু‌ড়িগ্রা‌মের রাজিবপুর উপজেলার দুর্গম দিয়ারার চরে অভিযান চালিয়ে জেলা জেএমবির সাম‌রিক শাখার প্রধান তোফাজ্জল হোসেন হোতা মিয়া (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল হামিদকে (৬০) গ্রেফতার করে।
 
এসময় তাদের কাছ‌ থে‌কে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, এক কেজি বিস্ফোরক পাউডার ও আধা লিটার সালফিউরিক এসিড উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কুড়িগ্রামের ঢুসমারা থানায় মামলা করেন বগুড়া গোয়ন্দা বিভাগের সাব ইন্সপেক্টর ফিরোজ।
 
ইত্তেফাক/আরকেজি