জয়পুরহাট জেলায় রবিবার ৪র্থ দিনের মতো অভ্যন্তরীন রুটসহ দূরপাল্লার কোন পরিবহন চলাচল করেনি। ফলে সাধারণ মানুষ পড়েছে চরম দূর্ভোগে। জেলা শহরের দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলোতে তালা চাবি দেখা যায়।
স্থানীয় বাস টার্মিনালে খবর নিয়ে জানা যায়, অভ্যন্তরীন রুটে কোন যানবাহন চলাচল করেনি। স্থানীয় শ্রমিকরা জানান, বাস চালানোর জন্য ওপর থেকে কোন অনুমতি আসেনি।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শ্রমিকদের নিরাপত্তার কারনে তারা বাস চালাচ্ছেন না। কোন ধর্মঘট ডাকা হয়নি। জেলা পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান বলেন, বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বলছেন ওপর থেকে বাস চালানোর নির্দেশ আসেনি। অপরদিকে, সাধারণ পরিবহন চলাচল না করায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
ইত্তেফাক/নূহু
