আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৬:১০
আগৈলঝাড়ায় রবিবার সন্ধ্যায় চালককে অজ্ঞান করে রাস্তায় ফেলে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক খোকনের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসক।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের মৃত. মালেক হাওলাদারের ছেলে খোকন হাওলাদার ইজিবাইক চালিয়ে সংসার চালিয়ে আসছিল। রবিবার সন্ধ্যার পর খোকনকে একটি যাত্রীবেশের ছিনতাইকারী রাজিহার থেকে ঘোষেরহাট যাওয়ার জন্য ভাড়া করে।
 
পরে ওই চক্রটি ঘোষেরহাট না গিয়ে বাশাইল থেকে গৈলা যাবার কথা বলে। গৈলা যাওয়ার পথে চালক খোকনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান অবস্থায় শহরের ফুল্লশ্রী বাইপাস সড়কের পেট্রোল পাম্পের কাছে সড়কে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
 
স্থানীয়রা গুরুতর অবস্থায় চালক খোকনকে উদ্ধার উপজেলা উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। রবিবার রাতেই ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে।
 
ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, বিষয়টি জিডি করে রাখা হয়েছে। পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে।
 
ইত্তেফাক/আরকেজি