কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা। সোমবার দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার পশ্চিম পাখিউড়া বাগুয়ারচর নৌকা ঘাট হতে বাইশপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১০ হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
IMG0
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর সার্কেল ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল কাদের বীর মুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার প্রমুখ।
ইত্তেফাক/এএইচ/বিএএফ
