সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোরা, দুটি চাকু ও দুটি চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেপুর ব্রিজের কাছ থেকে তাদেরকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো, জামালপুর জেলার সদর থানার তাজপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৩৫), একই জেলার ইসলামপুর থানার দক্ষিন গিলাবাড়ী গ্রামের মৃত বিষু মন্ডলের ছেলে মোঃ হাফিজুল ওরফে বল্টু (৩০), বকশীগঞ্জ থানার জাগির পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ সবুজ (২১), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বুধপাশা গ্রামের মৃত শেখ মনিরুজ্জামানের ছেলে শেখ সাহা (২২)।
সাভার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন জানান, রবিবার রাতে মহাসড়কের আমিনবাজারের সালেপুর ব্রিজ এলাকায় মুরগি ও ডিমের ট্রাক ডাকাতি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়। আটক ডাকাতরা বিভিন্ন সময়ে মহাসড়কে চলাচলরত বাস-ট্রাক, ও মালবাহী পিকআপভ্যানে ডাকাতি করতো।
এ ঘটনায় আটক ডাকতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা (১৮) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত ডাকাত সরদার তোফাকে এর আগেও কয়েকটি ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছিলো বলে পুলিশ জানায়।
ইত্তেফাক/নূহু
