মাথার ওপর নিষেধাজ্ঞা ছায়া নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো ধরণের আলোচনায় বসবে না তেহরান। মঙ্গলবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম দফায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)- এ সাক্ষাৎকার দেন রুহানি।সেখানে তিনি বলেন, কেউ একজন আপনাকে ছুরি মারা পর সেই ছুরি আপনার পিঠে থাকা অবস্থায়ই আপনি কখনো তার সঙ্গে আলোচনার আশা করতে পারেন না।
ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়, তাহলে আলোচনায় ইরান সব সময় স্বাগত জানাবে। কিন্তু নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যে আলোচনার মানে হয় না।
গত সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে মঙ্গলবার থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে ইরান যুক্তরাষ্ট্রের ব্যাংক নোট কিনতে পারবে না। সফটওয়্যার ও অটোমোটিভ সেক্টরেও ইরানের প্রবেশ সীমিত হয়ে পড়বে। একইসঙ্গে স্বর্ণ ও বিভিন্ন মেটালের ব্যবসা করতে পারবে না ইরান।
ইত্তেফাক/জেডএইচ
