ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশ সুপার ও স্কুল কলেজের শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র এবং ফিটনেস পরীক্ষা করেন।
সকাল হতেই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তায় চলে এ অভিযান। এ সময় চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুপার জাকির হোসেন বলেন, নিরাপদ সড়ক সকলের জন্যই কাম্য। সড়কে যেসব যানবাহন চলাচল করবে তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির ফিটনেস থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
