ভাণ্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময়

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৪:৩৭
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা (ডি.কে.এস) এর উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সংস্থার উপজেলা কার্যালয়ে উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী, প্রবীন সমাজসেবি ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
 
সভায় সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির (জেপি)  ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দকুর রহমান টুলু ডাকুয়া। এ ছাড়া বক্তব্য রাখেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম ও দুঃস্থ নেত্রী , ইউপি সদস্য নুপুর রানী হালদার, রানী বেগম, শাহানাজ আক্তার, হুমাউন কবির, মাসুম বিল্লাহ, ধাওয়া ইউনিয়ন  ওয়ার্ড দুঃস্থ নেত্রী নিয়তী রানী, সেলিনা আক্তার, জেসমিন আক্তার, জাহানারা বেগম, শাহিদা আক্তার, রুবী বেগম, সীমু আক্তার, কাঞ্চনা রানী বালা, হেপী আক্তার ও স্মৃতি রানী হালদার প্রমুখ। 
 
সভায় প্রধান অতিথি বলেন, ‘একটি কুচক্রী মহল সংস্থার প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তখন আমরা এই অঞ্চলের মানুষ চরম অবহেলিত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় মন্ত্রীত্ব পেয়ে আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীসহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভিপুল ভোটে বিজয়ী করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
 
পরে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা মো. হাসানুল কবির।
 
ইত্তেফাক/ইউবি