বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:২৮
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।
 
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। 
 
এরপর মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, মুক্তিযোদ্ধা সাংবাদিক সন্তান কমান্ড, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন মোঃ মাহাবুবুর রহমান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কল্যান সাহা, অর্থনীতির কাগজের সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি পি.আর বিশ্বাস, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক  মোঃ শাহিন, ডা. আব্দুল হালিম, প্রকল্প পরিচালক মোঃ মাহাবুব আলম, ঢাকার ডিএলও ডা. এমদাদ,  গোপালগঞ্জের ডিএলও ডা. আজিজ আল মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু