মোহনগঞ্জে লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুলের মায়মুনা (০৮) নামের ২য় শ্রেণির এক ছাত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে রবিবার দুপুরে নানা বাড়ী সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে বেড়াতে গিয়ে মায়মুনা সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন। সে উপজেলার সিয়াধার গ্রামের মোবাইল ব্যবসায়ী শরিফ উদ্দিনের কন্যা।
ইত্তেফাক/আরকেজি
