জঙ্গি সন্দেহে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রংপুর র্যাব-১৩’র একটি দল তাদের আটক করে। র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পাটগ্রাম থানা পুলিশ, র্যাব ও এলাকাবাসী জানিয়েছে, বুধবার রাতে র্যাবের একটি বিশেষ দল পৌরসভার পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিস এলাকার এমএম প্লাজা মার্কেটের উত্তর পার্শ্বে আপেল মিস্ত্রীর কাঠের ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এই চার সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফার্নিচার দোকানদার আপেল হোসেন (৩০), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফিক (২৩), সদরপাড়ার মজিবর রহমানের ছেলে আবু জাহিদ (১৯) ও সোহাগপুরের হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)।
র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেছেন, আটক চারজনই জেএমবির সক্রিয় সদস্য। আটককৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ২ টি ওয়া শুটারগান, বিপুল পরিমান উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/কেআই
