রংপুরে ৫ মাদক ব্যবসায়ীসহ ৫২ জন গ্রেফতার

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৪৪
রংপুর মহানগরীর বেশ কয়েকটি এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগ ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
 
এর মধ্যে রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে ৫ মাদক ব্যসায়ীসহ ২৬ জন রয়েছেন। গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
 
রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোখতারুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন এসআই আল আমিন, এরশাদ আলী, আসাদুজ্জামান আসাদ ও ফেরদৌস আলম। 
 
মোখতারুল আলম জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে নগরীর আশরতপুর, শেখপাড়া, আজিজুল্লাহ, তালুক বকসী, সরেয়ারতল এলাকা থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, সাজু মিয়া (৩৫), স্বপন প্রামাণিক (৩৮), হাবিবুর রহমান (৫০), রওশান আলী (৪৮) ও জাহাঙ্গীর আলম (৪৫)। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্তার অভিযোগ রয়েছে।
 
তিনি আরও বলেন, এছাড়া বিশেষ এই অভিযানে নগরীর বেশ কয়েকটি এলাকা থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে আরো ৩১ জনকে গ্রেফতার করা হয়।
 
অপরদিকে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন মামলায় আরো ২১জনকে আটক করেছেন রংপুর জেলা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/কেআই