উত্তরা হাইস্কুল শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:০৫
নিরাপদ সড়কের দাবি পূরণ করায় রাজধানীর উত্তরায় ‘উত্তরা হাইস্কুল এন্ড কলেজ’ এর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালি করেছে। 
 
র‌্যালিটি বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে উত্তরা ৭নং সেক্টরের ১ ও ২৭ নং রোড ও ৭নং সেক্টর পার্ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। 
 
র‌্যালিতে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, গভর্নিং বডির সদস্য মোঃ আবেদ আলী, এম ওসমান গণি সরকার, মিনারা সুলতানা, সৈয়দ আমজাদ আলী, মো. আব্দুল মালেক, মো. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুর রহমান ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/জেডএইচ