আড়াইহাজারে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৬:৪৬
আড়াইহাজারে অটো রিকশার চাপায় রুমি আক্তার (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে অটো রিকশা চলাচল বন্ধ রয়েছে।
 
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানান, হাজিরটেক গ্রামের জাহেদ মিয়ার শিশু কন্যা রুমি আক্তার বাড়ি সংলগ্ন নতুন বাজারে যাচ্ছিল। এ সময় একই গ্রামের ইউছুফ মিয়ার ছেলে কবিরের অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রুমি। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্র্রেণির ছাত্রী ছিল।
 
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি