সার্ভার বিকল : চট্টগ্রামে দেড় ঘণ্টা বন্ধ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৯:০৪
সার্ভার বিকল থাকায় চট্টগ্রাম রেলস্টেশনে শুক্রবার ঈদের অগ্রিম টিকিট বিক্রি দেড় ঘণ্টা বন্ধ ছিল। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোনো টিকিট বিক্রি করা যায়নি।
 
এর ফলে ১২ ঘণ্টা আগে থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষদের বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।
 
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, সকাল ৮টা থেকে আগাম টিকিট বিক্রি করা হয়। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার আগামী ১৯ আগস্টের টিকিট দেয়া হয়।তবে সার্ভার বিকল থাকায় দেড় ঘণ্টা বিক্রি বন্ধ ছিল। পরে ৯টা ৪০ মিনিট থেকে বিক্রি শুরু হয়।
 
ইত্তেফাক/আরকেজি