নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল আরোহী রমানাথ রায়ের (৩০) বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহিতে। তিনি সৈয়দপুর শহরের একটি প্লাইউড ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।
সড়ক দূর্ঘটনার কারণে বিক্ষুব্ধ জনতা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/ইউবি
