কুড়িগ্রামে ফেনসিডিলসহ আটক ৩

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:০৪
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা বানারভিটা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ বোতল ফেনসিডিলসহ পৌরসভার মনিরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাবেক ছাত্রদল সভাপতি আখতারুজ্জামান রাশেদ (২৮) আটক হয়। পালিয়ে যায় তার ৩ সহযোগী। 
 
অপরদিকে ওইদিন সন্ধ্যায় এস.আই ইসমাইল হোসেন পৌরসভার বিদ্যুৎপাড়ায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের সদরুল ইসলামের ছেলে সেলিম আহমেদ সৈকত (২৫) ও বিদ্যুৎপাড়ার নুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম রাসেলকে (১৯)  ২ বোতল ফেনসিডিলসহ আটক করে। শনিবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ