রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল ৭ টায় দিকে উপজেলার ধোপাঘাটা বান্দা পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শরিফুল রাজশাহীর দূর্গাপুর শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনের মত কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূর্গাপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে মোহনপুর ধোপাঘাটা বান্দাপুকুর মোড়ে ত্রি-মোহনী মোড় হতে ধোপাঘাটা গামী দ্রুতগামী ট্রাক (রংপুর ট- ০২-০০৪৬) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও ড্রাইভার রাজশাহীর চন্ডিপুর মহল্লার নওশেদ আলী ছেলে আক্তার আলী আতাকে পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম আবুল কাশেম আজাদ বলেন, নিহত শরিফুল ইসলামের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ড্রাইভার আক্তার আলী আতাকে থানা হাজতে রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
