ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শাহিনুর ইসলাম লিখন (৩২) নামে যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন সদর উপজেলার কাশিপুর গ্রামের স্কুলশিক্ষক মতলেবুর রহমানের ছেলে ও ঝিনাইদহ সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী।
লিখনের আত্মীয় আইফার রহমান জানান, রবিবার রাতে লিখন গ্রামের বাড়ি কাশিপুর থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে সাগান্না আমেরচারা নামক স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়েন। এ সময় একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে প্রথমে হলিধানী বাজারের আব্দুল বারী ক্লিনিকে নেওয়া হয়।
আরও পড়ুনঃ ঝিনাইদহে রোগীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার
প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠান। ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু

