ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় দুইজন গ্রেফতার

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৫:০১
ঝিনাইদহে ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
সদর থানার অফিসার ইনর্চাজ এমদাদুল হক শেখ জানান, রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ী মিজানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সদর উপজেলার চাপড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে সাঈদ হাসান ও ভুটিয়ারগাতী গ্রামের কেসমত আলীর ছেলে আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। 
 
উল্লেখ্য, টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে শহরের বাস-টার্মিনাল এলাকার একটি ফার্মেসিতে ভূষিমাল ব্যবসায়ী মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রহিমা খাতুন বাদি হয়ে ফার্মেসি মালিক আমিরুল ইসলাম ও সাঈদ হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি