বুড়িমারী স্থলবন্দরে ভুটান ও বাংলাদেশি স্বাস্থ্য মন্ত্রণালের প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৯:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের এপ্রিল মাসে ভুটান সফরকালে ভুটান ট্রাস্ট ফান্ডকে অনুদান হিসেবে এক বছর বাংলাদেশি ওষুধ বিনামূল্যে দেয়ার প্রতিশ্রুতি দেন।
 
সে প্রতিশ্রুতির বাস্তবায়ন ও ওষুধ প্রেরণের লক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের উপপরিচালকের সভাকক্ষে রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভুটান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে একটি সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। 
 
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঔষুধ প্রশাসন) উপসচিব আব্দুল ওহাব খান এবং ভুটান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সোনম দাওয়া উভয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
 
সভায় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশি ওষুধ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরকেজি