রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬৭

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৬৪ গ্রাম (১৪৭৫ পুরিয়া) হেরোইন, ২৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৯টি মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন: শ্রীলঙ্কায় আবারও হতে পারে সন্ত্রাসী হামলা: যুক্তরাষ্ট্র

ইত্তেফাক/এমআই