নদীতে ডুবে নিখোঁজ হয়েছিলেন জেলে আমিনুর রহমান (৩০)। ৪ দিন পর সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে তার অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। রবিবার বিকাল ৫ টার দিকে সুন্দরবনে কলাগাছিয়া নদীর মোহনায় তার মরদেহ ভেসে ওঠে। আমিনুরের মরদেহ উদ্ধার করেছে বন-বিভাগের সদস্যরা। আমিনুর গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের শেহের আলী গাজীর ছেলে।
আরও পড়ুনঃ কুবিতে প্রথমবারের মত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) কেএম কবীর উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে সুন্দরবনে পশুরতলা খালে কাঁকড়া ধরার সময় নদীতে ডুবে নিখোঁজ হন আমিনুর। রবিবার সন্ধ্যার দিকে কলাগাছিয়া নদীর মোহনা হতে আমিনুরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
ইত্তেফাক/নূহু

