রাজধানীর দারুসালাম এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবক (২৮) নিহত হয়েছে। সোমবার ভোরে দারুসালাম বড় বাজার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
দারুসালাম থানা উপ-পরিদর্শক (এসআই) শরিফুজ্জামান জানান, দারুসালাম বড় বাজার মসজিদের পাশে একটি ট্রাক অজ্ঞাত এক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি
