রংপুর সিটি কর্পোরেশন পরিচালিত বিনোদন কেন্দ্র ‘চিকলী বিনোদন পার্ক’ প্রকল্পের বিলে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর, সাবেক ২ কাউন্সিলর ও দুইজন সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে কমিশন এ মামলার অনুমোদন দেয় এবং এদিনই এ মামলা দায়ের করা হয়। রংপুর কোতোয়ালি থানার মামলা নম্বর ৩৬। দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক প্রবীর কুমার দাস বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- রংপুর সিটি কর্পোরেশনর ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম (দুলাল), ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সেকেন্দার আলী, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আকরাম হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী বর্তমানে সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ মহিউদ্দিন।
ইত্তেফাক/ইউবি
