নড়াইলে ঝড়ের মধ্যে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাপ্পু (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে নড়াইল-গড়েরহাট সড়কের গড়েরহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে পাপ্পু রবিবার রাত ৮টার দিকে গড়েরহাট থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত লাগলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে শিশু ধর্ষণ
মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান জানান, পাপ্পু স্থানীয় মাইজপাড়া বাজারের একটি ডেকোরেটরের দোকানে কাজ করতো।
ইত্তেফাক/নূহু

