ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৫৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আগলী ইউনিয়নের সোনখোলা গ্রামে সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সিয়াম (৬)। সে উক্ত গ্রামের ভ্যানচালক কামাল সেকের পুত্র।
 
ভাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে শিশুটির দাফনের জন্য ইউএনও মহোদয়ের নিজস্ব তহবিল হতে পরিবারটিকে ১০ হাজার টাকা প্রদান করেন।
 
জানা গেছে, বিকালে শিশুটি বাড়ির পাশের পুকুরে বাঁধা নৌকায় উঠতে গেলে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ শিশু সিয়ামকে দেখতে না পেয়ে তল্লাশী শুরু করে। সন্ধ্যার আগে পুকুরের কোনে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/নূহু