জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু-কিশোরদের চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রুপে প্রথম থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ওয়াহেদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সবুজ মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল আমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/নূহু
