ঈদুল-আজহায় ‘সারা’ এর আয়োজন

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:০০
আসন্ন ঈদুল-আজহায় ভিন্ন ও নতুন ডিজাইনের পোশাক নিয়ে আসছে ‘সারা’। সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে ‘সারা’ আউটলেটে শিশু, নারী, পুরুষ সবার জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় বাহারী সব পোশাক। 
 
স্নোটেক্স আউটওয়্যার লিমিটেড এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের মে মাস থেকে। সব বয়সের মানুষের জন্য বাহারী ডিজাইন ও নজরকাড়া লুকের পোশাক নিয়ে বাজারে এসেছে প্রতিষ্ঠানটি।
 
রাজধানীর মিরপুরে ৬ নম্বরে সারার আউটলেটে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। আসন্ন ঈদুল-আজহাকে সামনে রেখে ঐতিহ্য এবং পাশ্চাত্য ফ্যাশন ট্রেন্ড এই দুইকেই প্রাধাণ্য দিচ্ছে প্রতিষ্ঠানটি।
 
সারার হেড অফ ডিজাইন কাশফীয়া নেহরীন বলেন, ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি সারার প্রত্যেকটি পণ্য ব্যবহারকারীর জন্য যেন আরামদায়ক হয় সেই দিকটাতেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। উন্নতমানের কাপড় এবং সাশ্রয়ী মূল্যের জন্য সারাকে অন্যান্য ব্র্যান্ড থেকে ক্রেতাদের কাছে অধিক গ্রহণযোগ্য করে তুলেছে।
 
এছাড়া প্রতিনিয়ত মার্কেট গবেষণা করে নতুন ট্রেন্ডকে ক্রেতাদের সামনে উপস্থাপন করা এবং গুণগত মান আরো উন্নত করার লক্ষ্যে কাজ করে চলছেন বলে জানান কাশফীয়া নেহরীন।
 
উল্লেখ্য, দেশে ২০০০ সালে একটি বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে ‘স্নোটেক্স’ গ্রুপ। ২০০৫ সালে কোম্পানিটি নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে ‘স্নোটেক্স অ্যাপারেলস’। ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটওয়্যার’ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানটি। এ বছর তারা নিজেদের প্রথম লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করলো দেশের বাজারে।
 
স্নোটেক্স আউটওয়ার গ্রিন ফ্যাক্টরি হিসেবে পুরস্কৃত হয়েছে ইউএসজিবিসির লিড গোল্ড সার্টিফিকেটে। এটি এখন ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে। যেটি ২০২০ সালের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়াবে। এছাড়া ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ দেশের বিভিন্ন জেলায় সারা লাইফস্টাইল অচিরেই কয়েকটি শাখা খুলবে বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি 
 
ইত্তেফাক/কেকে