পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ হাজার লোকের মেজবানের আয়োজন করা হয়েছে। পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী এ মেজবানের আয়োজন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্টিত হয়।
সকাল থেকেই ১৭ ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পটিয়া পৌর এলাকায় সমবেত হয়। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. সামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী। এ সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দীন আহমেদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, ব্যবসায়ী লোকমান হাকিম, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, পৌর যুবলীগ সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ।
ইত্তেফাক/নূহু
