গৌরীপুরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:২৮
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, নৌকা সমর্থক গোষ্ঠী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৃথক পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, শোক র‌্যালি, কোরানখানি, বিশেষ মোনাজাত, গণভোজ ও আলোচনা সভা।
 
উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। পৌর আওয়ামী লীগের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। 
 
উপজেলা আওয়ামী যুব লীগের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম। নৌকা সমর্থক গোষ্ঠীর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। তাতী লীগের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম।
 
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আ. মুন্নাফের সঞ্চালনায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। 
 
বক্তব্য দেন অধ্যক্ষ রুহুল আমিন, ম নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, শফিকুল ইসলাম মিন্টু, আলী আহাম্মদ খান পাঠান, রাবেয়া উসলাম ডলি, হাফিজ উদ্দিন, জসীম উদ্দিন প্রমুখ। এছাড়াও প্রতিটি কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
 
ইত্তেফাক/কেকে