ভারতের নির্বাচনের যতদিন এগিয়ে আসছে ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ। রবিবার মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার অভিযোগ, ‘মোদীজি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।’ টাইমস অব ইন্ডিয়া।
মধ্যপ্রদেশের সাগর এলাকায় কংগ্রেসের জনসভায় রাহুল গান্ধী বলেন, ‘প্রতি বছর ২ কোটি চাকরি ও প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ রুপির প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মোদী।’ প্রসঙ্গত, ২০১৪ লোকসভার আগে বছর প্রতি ২ কোটি চাকরি ও বিদেশে গচ্ছিত কালো টাকা দেশের নাগরিকদের অ্যাকাউন্টে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলো মোদি।
তবে শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে নয়। ব্যক্তি নরেন্দ্র মোদীও ছিলেন রাহুলের আক্রমণে। রাহুল বলেন, ‘কংগ্রেস, আমি এবং আমার পরিবারের প্রতি ঘৃণা নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওনার ভাষণ শুনলেই তা বোঝা যায়। ঘৃণার সঙ্গে সঙ্গে মিথ্যাও বলেন তিনি।’
আরও পড়ুনঃ মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে ভিক্ষুদের বিক্ষোভ
কংগ্রেস সভাপতি বলেন, ‘ভদ্র ভাবে কথা বলতে জানেন না মোদী। তবে রাহুল গান্ধী জানে।’ এমনকী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নরেন্দ্র মোদীর থেকে 'ভদ্র ভাবে কথা বলেন' বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী। পরে শিবরাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন কংগ্রেস সভাপতি।
ইত্তেফাক/টিএস
