শরণখোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন দিনটি পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে ছিলো শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও তোবারক বিতরণ। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন র্যালি শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামালউদ্দিন আকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের সহসভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আ. গফফার আওয়ামী লীগ নেতা শাহাজাহান বাদল জমাদ্দার, মহিউদ্দিন খান, আবু রাজ্জাক আকন, মহিম আকন, জালাল আহমেদ রুমি, হাসানুজ্জামান পারভেজ, তপু বিশ্বাস, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগের আহবায়ক হাসান মীর, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন, কায়রুল শরীফ প্রমুখ।
এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার, থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা একেএম হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
